মেহেরপুরের গাংনীতে ট্রলি উল্টে নিহত ১, আহত ১০

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ৮ জুলাই, ২০২৬, ০২:৪০ পিএম | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০২:৪০ পিএম
মেহেরপুরের গাংনীতে ট্রলি উল্টে নিহত ১, আহত ১০

মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই ট্রলিনিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে উজ্জল হোসেন (৩৬) নামের এক চালকের মৃত্যু হয়েছে।এঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক উজ্জ্বল হোসেন(৩৫) মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৪৫), সাবদার আলী  (৫০),রফিকুল ইসলাম(৫০), চকশ্যামনগরের কোবির হোসেন (৫০),ওসমান আলী(৪৮), ইসরাফিল হোসেন(৫০),যাদবপুরের নাজমুল হোসেন(৩৫), বামনপাড়ার রাজা হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৫), রাধাকান্তপুর গ্রামের লিটন আহমেদ (৩৫)। আহত মেহেরপুর শহরের বামনপাড়ার শহিদুল ইসলাম বলেন, মেহেরপুর থেকে ১০ জন ট্রলি বোঝাই গরু নিয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পশুহাটে যাওয়ার পথে রাইপুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রলিচালক উজ্জল হোসেনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। প্রত্যক্ষদর্শী মুজাহিদুল ইসলাম বলেন, আমরা বাজারে দাঁড়িয়ে আছি এমন সময় একটি গরু বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাই।গাড়িতে থাকা লোকজন ও গরু গাড়ির তলে পড়ে।স্থানীয় লোকজন একত্রিত হয়ে গাড়ি উঁচু করে লোকজনকে বের করে। এবং গরুগুলোকে দড়ি কেটে বের করা হয়।আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান বলেন, উজ্জল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়ার আগেই মারা গেছে। আহতদের বেশ  কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গরু বোঝাই ট্রলি উল্টে উজ্জল হোসেন নিহত হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে