শেরপুর এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৪:০৯ পিএম
শেরপুর এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চলতি এইচএসসি পরীক্ষার  শেরপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার (৭ জুলাই) পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের  অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ শাকিল আহমেদ,  কলেজের উপাধ্যক্ষ এবং  অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করে পরীক্ষা পরিচালনার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে