দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জামসহ ২ আসামী আটক হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নির্দেশনায় এসআই (নিঃ) সঞ্জয় পাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ইং-০৭/০৭/২০২৬ তারিখ দুপুর ২টার সময় দেবহাটার পারুলিয়া বাজারস্থ জনৈক বাবুর চায়ের দোকানের সামনে হতে দেবহাটা থানার চুরি মামলার আসামী ১। মাসুদ রানা (২৭), পিতা- বাবুল গাজী, ২। রাসেলুজ্জামান(২৮), পিতা- আজিজুর রহমান, উভয় সাং-গোদাঘাটা, থানা-সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক অভিযান পরিচালনা করে একই তারিখ মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে খুলনা জেলার কয়রা থানার কুসুডাঙ্গা সাকিনস্থ জনৈক আলামিন এবং ভান্ডারখোলা সাকিনস্থ আনিছুর এর বাড়ি হতে চোরাই ইজিবাইকের আলামত ইজিবাইকের ব্যাটারি, কন্ট্রোলার ও মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, দেবহাটা থানার মামলার সূত্র ধরে উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসামীদেরকে ইং- ০৮/০৭/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।