কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ২

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৪:৩৮ পিএম
কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন।মঙ্গলবার রাতে বিশ্বকাপের রাউন্ড ১৬ এর আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষে কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, ব্রাজিল সমর্থক মামুন হোসেন(২২) ও আর্জেন্টিনা সমর্থক সামাউল ইসলাম (২৩) আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার উত্তেজনাপূর্ণ খেলা শেষে কালীগঞ্জের চাচড়া গ্রামের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি একপর্যায়  সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় আহত দুইজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে