কালীগঞ্জে সেনাবাহিনীর রণকৌশল দেখতে সেনাপ্রধানের পরিদর্শন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৮ জুলাই, ২০২৬, ০৪:৪৪ পিএম | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৪:৪৪ পিএম
কালীগঞ্জে সেনাবাহিনীর রণকৌশল দেখতে সেনাপ্রধানের পরিদর্শন

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি হেলিকপ্টারযোগে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পৌঁছান এবং সেনাবাহিনীর রণকৌশল ও বিশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। দুপুর ৩ টারদিকে হিলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে ফিরে যান।

মহড়া পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সর্বসময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে সেনা প্রধানের সঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্রাহ আল নোমান, কালীগঞ্জ উপজেলা নির্বহিী অফিসার রেজোয়ানা নাহিদ,পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষনের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে