আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রচারাভিযান ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা ১১ টায় ইউরোপিয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় বারসিক এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয়।আলোচনা সভায় এনগেজ প্রকল্পের উপজেলা সিএসও সভানেত্রী সাহেলা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। বারসিকের উপজেলা ম্যানেজার আসাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাসুম বিল্লাহ, রোকসানা পারভিন, প্রবীর কুমার, ফাতেমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।