কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ‘বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থা’র আয়োজনে বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস এম জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যান মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিচার ফাউন্ডেশনের মহাসচিব প্রদীপ জয়, দৈনিক আমাদের দিন-এর সম্পাদক ও প্রকাশক বিএম শাহ আলম, রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি উজ্জ্বল খান।
বক্তারা গ্রাম পুলিশের অধিকার রক্ষা ও জনকল্যাণমূলক কাজের প্রসারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্থানীয় পর্যায়ের গ্রাম পুলিশ সদস্যরা অনুষ্ঠানে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।