নারী, যুব,কৃষক জনগোষ্ঠির চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডশনের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনএসকেএস সাধারন সম্পাদিকা মেহেরুন নেছা। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার ( সম্প্রসারন) আক্তারুজ্জামান মিয়া, উপজেলা মহিলা বিষয়ক অফিসের আসাদুজ্জামান আসাদ,উপজেলা সমবায় অফিসের পরিদর্শক বিলকিস আক্তার,বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ,মাকসুদ রানা ,সাংবাদিক মোমিনুর রহমান মন্টু প্রমুখ।সমন্বয় সভায় নারী প্রতিনিধি, কৃষক প্রতিনিধি,যুব প্রতিনিধিসহ ৩০জন উপস্থিত ছিলেন।