হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নজরুল ইসলাম

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৬:৫৭ পিএম
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নজরুল ইসলাম
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুইদিন আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর বাসায় ফেরেন নজরুল ইসলাম খান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

শায়রুল কবির খান মহান আল্লাহর কাছে নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গত ২ জুলাই তিনি ওই হাসপাতালে ভর্তি হন। এর আগে গত ২৫ জুন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন নজরুল ইসলাম খান।

আপনার জেলার সংবাদ পড়তে