হামে মৃত্যু বাড়ছেই: ২৪ ঘণ্টায় ৩ জনসহ মোট মৃত্যু ৭৫০

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১০ জুলাই, ২০২৬, ০৬:১৩ পিএম | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৬:১৩ পিএম
হামে মৃত্যু বাড়ছেই: ২৪ ঘণ্টায় ৩ জনসহ মোট মৃত্যু ৭৫০

দেশজুড়ে হামের প্রভাব থামছেই না। বরং প্রতিনিয়ত রোগটিতে ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দেওয়া স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। 

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়া এবং প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও টিকাদান কার্যক্রমে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে