অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আওতায়

দুর্গাপুরে অটোমিল, অটো রিকশা ও ট্রাইসাইকেল বিতরণ

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৬:৫৫ পিএম
দুর্গাপুরে অটোমিল, অটো রিকশা ও ট্রাইসাইকেল বিতরণ

রাজশাহী দুর্গাপুরে ৯৯ জন সুবিধাভোগী মানুষের মাঝে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে কাতার চ্যারিটি (ছধঃধৎ ঈযধৎরঃু  য়পযধৎরঃু ঙৎম) প্রতিষ্ঠানের অধিনে অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প (ঊপড়হড়সরপ ঊসঢ়ড়বিৎসবহঃ চৎড়লবপঃ) এর আওতায় অটোরিকশা (ঃঁশঃঁশ) অটোমিল (এৎরহফবৎ গধপযরহব) ও ট্রাইসাইকেল (ঈধৎমড় ঃৎরপুপষব) বিতরণ করা হয়েছে ,  এর মধ্যে পুঠিয়া উপজেলার ৫৪ জন এবং দুর্গাপুর উপজেলার ৪৫ জনের মাঝে এই উপকরণ গুলো বিতরণ কর হয়। অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সবুর আলী এর সভাপতিত্বে, শনিবার ১১ (জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প (ঊপড়হড়সরপ ঊসঢ়ড়বিৎসবহঃ চৎড়লবপঃ) এর আওতায় বিতরণ কর্মসূচি পালিত হয় ,  এ সময় দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকার ৯৯ জন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম বলেন, কাতার চ্যারিটির অধিনে অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী মানুষের মাঝে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণের মাধ্যমে দারিদ্রতা দূরীকরণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এক সাথে কাজ করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, কাতার চ্যারিটি বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাইর, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান নুরুল ইসলাম , উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন , দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা , কিসমতগনকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক  আলাউদ্দিন ,  উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, গোলাম মোর্তুজা, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে