বিরলে অবৈধভাবে সার পরিবহণের দায়ে ডিলারকে দণ্ডাদেশ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০১:৫১ পিএম
বিরলে অবৈধভাবে সার পরিবহণের দায়ে ডিলারকে দণ্ডাদেশ

বিরলে অবৈধভাবে সার পরিবহণের দায়ে বিসিআইসি অনুমোদিত এক সার ডিলারকে ভ্রাম্যমান আদালতে দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ০৬ নং ভান্ডারা ইউনিয়নে বিসিআইসি ডিলার মেসার্স বাবুল এন্ড ব্রাদার্স এর রামপুর বাজারস্থ দোকান হতে অন্যত্র সার পরিবহণকালে স্থানীয়রা আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম সার ব্যাবস্থাপনা আইন ২০০৬ এর নিয়ম না মেনে অন্যত্র সার পরিবহণের দায়ে ঐ ডিলারকে ০৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়াও আটককৃত সারগুলো উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সরবরাহের আদেশ দেন। এ সময় উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে