আটোয়ারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) :
| আপডেট: ১২ জুলাই, ২০২৬, ০২:০৪ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০২:০৪ পিএম
আটোয়ারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

“তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতেও সারাদেশের ন্যায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ ছিল উল্লেখযোগ্য। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ গোলাম তারেক রাফফান জানী’র সভাপতিত্বে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উল্লেখ্য, এবার শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী হিসেবে নার্গিস বেগম, পরিদর্শিকায় তাছমিনা খাতুন, পরিদর্শকে আমীর সোহেল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বলরামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং বলরামপুর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠত্ব অর্জন করে। আলোচনা শেষে বিজয়ী কর্মী ও প্রতিষ্ঠানদ্বয়কে সনদপত্র এবং ক্রেষ্ট প্রদান করে কর্মসূচী শেষ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে