চাটমোহরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৫:৫৯ পিএম
চাটমোহরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

“তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে ছিল আলোচনা সভা,সনদপত্র ও পুরস্কার বিতরণী। গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাশারুম মিস লুনা।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,পরিবার পরিকল্পনা সহকারী আঃ হাই প্রমুখ।  শেষে পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৬ জনকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এদিকে পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চাটমোহর উপজেলা,ফৈলজানা ইউনিয়ন পরিষদ ও ফৈলজানা পরিবার কল্যাণ কেন্দ্র পাবনা জেলা পর্যায়ে সেরা হয়েছে।