ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) :
| আপডেট: ১২ জুলাই, ২০২৬, ০৬:৫৭ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৬:৫৭ পিএম
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বিশিষ্ট আইনজীবী, পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ সহ বিভিন্ন মহলের পক্ষে পৃথকভাবে সংবাদ বিজ্ঞপ্তি এবং মুঠোফোনের মাধ্যমে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদানকারীরা হলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, প্রতিদিনের সংবাদ-এর নির্বাহী সম্পাদক ও ফ্রক্স মিডিয়া গ্রুপের চীফ কো-অর্ডিনেটর এস. এম. মাহ্্বুবুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, প্রতিদিনের সংবাদ’র বিশেষ প্রতিবেদক, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি, রফিক আলম, সিনিয়র সহসভাপতি, এস.এইচ.এম. তরিকুল প্রমূখ।  

বিবৃতি প্রদানকালে বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে জমির উদ্দিন সরকারের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন কেেছন। 

বিবৃতিতে আরো জানানো হয়- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ এক বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং একজন কৃতি আইনজীবী, সফল মন্ত্রী ও স্পিকারকে চিরোতরে হারালো। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হওয়ার বিষয়টি এক অদৃশ্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত করে।  

প্রসঙ্গত, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ সদস্য ও স্পিকার ছাড়াও তিনি সাবেক গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।