আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ারের বিদায় সংবর্ধনা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৮:০৬ পিএম
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ারের বিদায় সংবর্ধনা

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী জনিত বিদায়ী ক্যাশিয়ারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১ টায় কমপ্লেক্স হল রুমে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুভূতি ব্যক্ত করে আলোচনা রাকেন। সংবর্ধিত ক্যাশিয়ার সুকান্ত কুমার পাল বিদায়ী কর্মস্থলের স্মৃতি বিজড়িত অনুভূতি ব্যক্ত করে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাকেন। এসময় কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে