ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ পিএম
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা,গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) জাতের শাখ সব্জীর বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানের মাঝে এসব কৃষি প্রনোদনা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ। বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার দশ ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ । উল্লেখ্য, উপজেলার দশ ইউনিয়নের ১৪১০ জন কৃষকের মাঝে ৫টি করে গাছের চারা, বিভিন্ন সব্জীর বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে