বে-সরকারি প্রতিষ্ঠানের মধ্যে নাটোরের সিংড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে বিয়াম ল্যাবরেটরি স্কুল সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে। এবছর এই প্রতিষ্ঠান থেকে ২২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৬ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৭ জন ট্যালেন্টপুলে ও ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়াও ২০২২ সালে এই প্রতিষ্ঠান থেকে শতকরা ২০ পার্সেন্ট হারে ১১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ বৃত্তি লাভ করে।
বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হোসেন বলেন, শিক্ষকদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান ও বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
আর অত্র প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, প্রশাসন পরিচালিত একটি সু-শৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান ও আলাদা পরিচর্যার ব্যবস্থা রয়েছে।