চাটমোহরে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৮:০৭ পিএম
চাটমোহরে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আহত বক্তি হলেন রামনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে। আহত সাদ্দাম হোসেনকে প্রথমে চাটমোহর এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।  

অভিযোগে জানা গেছে,জমিজমা সংক্রান্ত বিষয়ে রামনগর গ্রামের শহিদুল ইসলামের সাথে আনোয়ার হোসেন গং এর বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বরোধপূর্ণ জমি থেকে আনোয়ার হোসেন ও তার দুই ভাই জোরপূর্বক আমগাছ কাটছিলেন। এসময় শহিদুল বাধা দিলে তাকে ভয়ভীতি দেখায়। নিরুপায় শহিদুল ইসলাম থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসঅ্ই কালাম দুপুরের দিকে ঘটনাস্থলে যান। তার উপস্থিতিতেই আনোয়ার হোসেন গং শহিদুল ইসলামের ছেলে সাদ্দামের উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। পুলিশ আনোয়ার হোসেনকে আটক করে। আহত সাদ্দাম হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শহিদুল ইসলাম জানান,আনোয়ার হোসেন ও তার দুই ভাই জোরপূর্বক আমগাছ কাটাছিল। আমরা বাধা দিলে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে সাদ্দামকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। এসময় পুলিশ সেখানে ছিল। 

থানার এসআই কালাম বলেন,‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আমি যাই। মারামারির স্থলে আমি ছিলাম না। একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আপনার জেলার সংবাদ পড়তে