রাজশাহীর মোহনপুর উপজেলার ফতেপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকের আলীর বিরুদ্ধে অসহায় দিনমজুর ব্যক্তির জমি প্রাচীন দিয়ে দখলের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অসহায় দিনমজুর আব্দুর রাজ্জাক জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কোটালিপাড়া-ফতেপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকের আলী তার নিয়ে সন্ত্রাসী কায়দায় ফতেপুর গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জারকের ৭.৫ শত জমিতে থাকা কলারগাছ ফেলে জোরপূর্বক ইটের প্রাচীন দিয়ে দখন করে নেয়। ওই সময় বাধা দিতে গেলে প্রধান শিক্ষক সাকের আলীসহ তার লোকজন দিন মজুর আব্দুর রাজ্জাক এবং ছেলেকে হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলে, প্রধান শিক্ষক সাকের আলী সেটি মানেননি। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ দায়ের পর থেকে প্রধান শিক্ষক সাকের আলীসহ তার লোকজন দিয়ে প্রতিনিয়ত অভিযোগ তুলে নেওয়ার হুমকি প্রদান করে আসছেন। বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম আতংকের মধ্যে রয়েছি।
স্থানীয়রা জানান, অন্যায় করে দিনমজুর আব্দুর রাজ্জাকের জমিতে থাকায় কলার গাছ কেটে ফেলার পর জোরপূর্বক ইটের প্রাচীন দিয়ে জায়গাটি দখল করা হয়েছে। এধরণের অন্যায়ের সঠিক বিচার হওয়া উচিত।
এ বিষয়ে প্রধান শিক্ষক সাকের আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আব্দুর রাজ্জাক আমার আমার নামে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। আমি তাকে জমির পরিবর্তে জমি দিয়েছি। তারপরেও আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে।
বিভিন্ন দপ্তরের দায়েরকৃত অভিযোগে বিষয়ে কর্মকর্তারা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।