বাজিতপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা ও দু:স্থদের খাবার বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৫:২০ পিএম
বাজিতপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা ও দু:স্থদের খাবার বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হল মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন এর উপস্থিতিতে উপজেলা বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, সুধীজন, চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ১৪ জন দু:স্থকে শুকনো খাবার বিতরণ করেন। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন। জেলা প্রশাসক সোহানা নাসরিন এক বক্তব্যে বলেন, বাজিতপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলার সদরে বিভিন্ন রাস্তার পাশে দোকানপাঠ থাকার কারণে জনগণের চলাচলের অসুবিধা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এছাড়া এই উপজেলার সরারচর বাজার ও রেলক্রসিং প্রায়ই সময়ই যানজট থাকে। সে যানজটকে মুক্ত করতে হবে। অন্যদিকে পিরিজপুর বাজারটি কয়েকটি জেলার মধ্যে অন্যতম একটি কাঁচাবাজার হিসেবে সারাদেশে পরিচিত। তবে এই বাজারে রাস্তার মধ্যে যানজট থেকে মুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। 


আপনার জেলার সংবাদ পড়তে