তানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ০৭:২৮ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৭:২৮ পিএম
তানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজশাহীর তানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তানোর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। 

সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর সভা জামায়াতের মেয়র প্রার্থী মাহাবুর রহমান, তানোর উপজেলা প্রকৌশলী নুর নাহার প্রমুখ। 

এসময় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করার পাশাপাশি শহিদদের আত্নার মাগফেরাত কামনা ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মোনাজান করারও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে