গোমস্তাপুরে বিভিন্ন সরকারি অফিস ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ০৭:৪৪ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৭:৪৪ পিএম
গোমস্তাপুরে বিভিন্ন সরকারি অফিস ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী। মঙ্গলবার সকালে তিনি উপজেলায় এসে তিনি উপজেলা নির্বাহী অফিস কার্যালয়, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর উপজেলা ভূমি অফিস, আলিনগর ভূমি অফিস ও রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় পর্যায়ক্রমে পরিদর্শন করেছেন। রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি স্যানিটারি প্যাড ভ্যান্ডিং মেসিনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমানসহ প্রশাসেনর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে