চাঁদপুর জেলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজ ১৬ জুলাই শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত ৮ দিনব্যাপী উদযাপিত হবে। এই উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এবং বিভিন্ন মন্দির রথযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, নামসংকীর্তন,আরতি ভাগবত পাঠ মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকালে চাঁদপুর শহরসহ বিভিন্ন উপজেলায় রথযাত্রা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। রথযাত্রা উৎসব-২০২৬
১ম রথযাত্রা আরম্ভের সময় সূচী ও গন্তব্য:-
১৬-৭-২০২৬ইং রোজ-বৃহস্পতিবার
আয়োজকের নাম শ্রী শ্রী জগন্নাথ মন্দির হরিসভা, পুরানবাজার, চাঁদপুর।
৫.১৫মি. পুরানবাজার হরিসভা হতে শহর পদক্ষিন করে শ্রী শ্রী কালী বাড়ী মন্দির নতুনবাজারে শেষ হবে। শ্রী শ্রী বিষ্ণু মন্দির পালপাড়া, পুরানাবাজার, চাঁদপুর।৫.১৫মি. বিষ্ণু মন্দির, পালপাড়া, পুরানাবাজার হতে শহর পদক্ষিন করে শিব মন্দির, দাসপাড়া, পুরানবাজারে শেষ হবে। চাঁদপুর শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির (ইসকন)।৪.৩০মি. গনি স্কুলের বিপরীত মুন্সিপাড়া নতুনবাজার ইসকন মন্দির হতে শহর পদক্ষিন করে।পুরানবাজার ঘোষপাড়া গোবিন্দ মন্দিরে শেষ হবে। শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া নতুনবাজার, চাঁদপুর। বিকাল ৬ টায় গোপাল আখড়া হতে শহর প্রদক্ষিণ করে কালী বাড়ী হয়ে গুয়াখোল দুর্গা মন্দিরে গিয়ে শেষ হবে।
শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির
হরিসভা মন্দির কমপ্লেক্স, পুরানাবাজার চাঁদপুর।৫.৩০মি. হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত হরিসভা মন্দির কমপ্লেক্স-
এর অভ্যন্তরে রথযাত্রা উদযাপন হবে। চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সভাপতি সুভাষচন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমল কুমার ঘোষ রথ যাত্রার এই সময়সূচীর কথা জানিয়েছেন। এদিকে,চাঁদপুর শহরের মুন্সেফপাড়া শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির
(ইসকন) চাঁদপুর জেলা শাখার সভাপতি জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারী জানান,প্রতিবছরের ন্যায় এবারও শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের আট দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিকেল চারটায় রথযাত্রা শুরু হবে।
অপরদিকে, চাঁদপুর পুরান বাজার হরিসভা শ্রী শ্রী জগন্নাথ মন্দির অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস অধিকারী জানান,রথযাত্রা উৎসব উপলক্ষে আমাদের মন্দিরে সকাল দশটায় বিশ্ব শান্তির মঙ্গল কামনায় যজ্ঞ অনুষ্ঠান। দুপুর বারোটায় ভোগরতি।এরপর ভাগবত পাঠ করবেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক শৈলন্দকুমার মিত্র। দুপুর দুইটায় প্রসাদ বিতরণ এবং কুমিল্লা আলোকচরের বেতার শিল্পীদের পরিবেশনায় খাচ্ছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৫ টা পর্যন্ত। এরপরে অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। প্রধান অতিথি হিসেবে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক,চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিমসহ অতিথিবৃন্দ। এমপি সাহেবকে মন্দিরের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ও উল্টো রথযাত্রা ঘিরে চাঁদপুর জেলা পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সহযোগিতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।স্বেচ্ছাসেবক: রাজনৈতিক দলের বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপির স্থানীয় কমিটি ও অঙ্গসংগঠন উৎসবটি সুষ্ঠুভাবে পালনের জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে।