২০২৫ সালের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় চট্টগ্রাম হাটহাজারীস্থ মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছেন অদ্বিতীয়া আচার্য্য রোদেলা। সে কক্সবাজার জেলার ঈদগাঁও থানার হরিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক কমলেন্দু আচার্য্য নাতনী। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে রোদেলা সবার বড়। বাবা বিশিষ্ট ব্যবসায়ি রুপম আচার্য্য, মা সোনিয়া আচার্য্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকুরীজীবি। মেয়ের এই সাফল্যের আনন্দিত ও গর্বিত তার পরিবার ও শিক্ষকরা। ভবিষ্যতে অদ্বিতীয়া আচার্য্য রোদেলা যেন একজন আর্দশবান ও ভালো মানুষ হিসেবে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে পারে, সেজন্য তার বাবা-মা ও শিক্ষকরা সকলের কাছে আর্শীবাদ ও দোয়া প্রত্যাশা করেছেন। উল্লেখ্য গত রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। এবারের বৃত্তি পরীক্ষা-২০২৫ এ মোট ৭৯ হাজার ২৪৬টি ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুলে মোট ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন বৃত্তি পায়। অন্যদিকে সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ২৮১ জন যার মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন। বেসরকারি বিদ্যালয় থেকে ৯৮৬১ জন। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯%) এবং ছাত্রী ৪৩,৩৫৪ জন (৫৪.৭১%)।