পোরশায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৪৩ পিএম
পোরশায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে নিতপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রাটি শুরু হয়। দুপুরে রথযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন এবং বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এরপর ভক্তদের উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাক-ঢোলের বাদ্যবাজনে মুখরিত পরিবেশে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ সু-সজ্জিনওগাঁত রথে আরোহণ করানো হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথের দড়ি টানলে পুণ্যলাভ হয় এই বিশ্বাস থেকে শতাধিক নারী-পুরুষ ও ভক্তবৃন্দ রথের দড়ি টেনে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যান এই বিশ্বাসে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি শ্রী নিতাই চন্দ্র ঋষি, সাধারণ সম্পাদক শ্রী গৌর চন্দ্র ঋষি এবং স্থানীয় সনাতন ধর্মালম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তারা আবহমান বাংলার সামপ্রদায়িক সমপ্রীতির ঐতিহ্য তুলে ধরেন এবং দেশের শান্তিও সমৃদ্ধি কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে