পলাশবাড়ীতে কচুরি ফুল তুলতে গিয়ে নিভে গেল নীরবের প্রাণ

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৭:২১ পিএম
পলাশবাড়ীতে কচুরি ফুল তুলতে গিয়ে নিভে গেল নীরবের প্রাণ

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে ফুটন্ত কচুরি ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে নীরব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পুটিমারি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত নীরব ওই গ্রামের আব্দুল্লাহ ব্যাপারির প্রথম সন্তান বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ীর পাশের পুকুরে বেশকিছু বাচ্চার সাথে কচুরি ফুল তুলতে যায় নীরব। এসময় সে পুকুরে আকস্মিক ডুবে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাঁকে ভাসতে না দেখে তার সঙ্গীদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় উদ্ধার করে নীরবকে। সদা প্রাণবন্ত, সদা হাস্যজ্জল শিশু নীরবের অকাল মৃত্যুতে ওই এলাকায় মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে। নীরবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান (রিপন)। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । সেইসাথে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঝুঁকি এড়াতে শিশুদের সবসময়  নজরে রাখা এবং বাড়ির পাশের ডোবা, পুকুর বা জলাশয়ের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া অত্যন্ত জরুরি বলে ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে