তানোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৭:৩৭ পিএম
তানোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রাজশাহীর তানোরে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান। সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এসময় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, উপজেলা প্রকৌশলী নুরনাহার, উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী ও জামায়াতের মনোনীত তানোর পৌরসভার মেয়রপ্রার্থী মাহাবুর রহমান প্রমুখ। এসময় ১৬ জুলাই শহিদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভা শেষে ইউএনও নাঈমা খান জুলাই যোদ্ধাদের সম্মাননা উপহার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে