রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আবদুস সালাম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে।
তিনি দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সার রোগে ভূগছিলেন। তিনি আড়ানী মহিলা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন।
আবদুস সালাম বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুশাবাড়িয়া গ্রামের মরহুম আবদুল জলিলের ছেলে।
আবদুস সালামের মৃত্যুতে অধ্যক্ষ শাহাবাজ আলী শোক সপ্তন্তক পরিবারের প্রতি সমবেদনা জানান।