সৈয়দপুরে খেলাধুলা সচল রাখতে পাশে থাকবে প্রশাসন: ইউএনও

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ০১:৪৮ পিএম
সৈয়দপুরে খেলাধুলা সচল রাখতে পাশে থাকবে প্রশাসন: ইউএনও

নীলফামারীর সৈয়দপুরে ক্রীড়া সামগ্রীর অভাবে   খেলাধুলা বন্ধ হয়ে যাক,তা কারও কাম্য নয় বলে মন্তব্য করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। একান্ত সাক্ষাতে তিনি বলেন,ক্রীড়া সামগ্রীর অভাবে খেলাধুলা বন্ধ হোক, এটা কারও কাম্য নয়। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় প্রয়োজনীয় সহযোগিতা থাকবে।

তিনি নলেন,স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মনোবল ক্রীড়া সামগ্রীর অভাবে যেন দুর্বল না হয়, খেলাধুলা যেন বন্ধ না হয় সেদিকে তিনি নজর রাখবেন এ সময় তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

খেলাধুলার বিষয়ে স্থানীয় এক ক্রীড়াবিদ বলেন,সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা একজন অত্যন্ত ভাল মনের মানুষ। তিনি যেভাবে ক্রীড়া সামগ্রী ও প্রয়োজনীয় সহযোগিতা খেলোয়ারদের দিয়ে আসছেন তা প্রশংসনীয়। এমন সহযোগিতা অব্যাহত থাকলে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টুর্নামেন্ট ও অনুশীলন আরও গতিশীল হবে। এতে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি যুবসমাজের মধ্যে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে। জেনেছি সম্প্রতি তিনি  ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের খেলাধুলামুখী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। উপজেলা প্রশাসনের এমন  উদ্যোগ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে