কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ০৬:১০ পিএম
কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩

কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট বিভিন্ন মালামাল সহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার(১৭জুলাই)আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। গত ২৪ ঘণ্টায় সীমান্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট এবং ধলডাঙ্গা সীমান্তে এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন জন মাদক পাচারকারীসহ ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট আটক করে বিজিবি। এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়, যার সিজার মূল্য ৬ লক্ষ ৭৯ হাজার ৪শত ৫০ টাকা।

এবিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান,বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল সহ তিন জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যগণ দায়িত্বপূর্ণ এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে