ভালুকায় রির্জাভ সেপ্টি ট্যাংকিতে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম
ভালুকায় রির্জাভ সেপ্টি ট্যাংকিতে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ভালুকায় ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপে নির্মাণাধীন ইটিপির রির্জাভ প্ল্যান্টের সেপ্টি ট্যংকিতে পড়ে শফিকুল ইসলাম (২৮)  ও রুমেল মিয়া (২৫) দুই শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে। নিহত রুমেল মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে ও শফিকুল ইসলাম খুলনার কয়রা উপজেলার নকসা গ্রামের ফারুক গাজীর ছেলে। তারা নির্মাধীন ইটিপি প্লান্টের শ্রমিকের কাজ করতো।

কারখানায় শ্রমিকরা জানায়,সকাল ১০টার দিকে নিহত দুইজন শ্রমিক রির্জাভ সেপ্টিট্যংকিতে কাজ করে যায়। প্রথমে একজন ট্যাংকির ভিতর নামলে তার কোন সারাশব্দ না পেয়ে অপরজন ট্যাংকির ভিতর নামে। ভিতরে অক্রিজেনের অভাবে দুইজন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। পরে অন্য শ্রমিকরা টের পেয়ে দুই শ্রমিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন। শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধারে কোনো সহায়তা করেনি। কোন উপায় না দেখে অন্য দুইজন শ্রমিককে কোমরে রশি ভেদে নিচে নামিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করা হলে এমন ঘটনা ঘটতো না। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্চ জাহিদুল ইসলাম জানান,শ্রমিকরা নিজেরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ হাসপাতাল থেকে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে