গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ত্রিশাল উপজেলা প্রশাসন কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে আয়োজিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক আশিক মাহবুব ত্রিশাল পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রফমান রনি প্রমূখ উপস্থিত ছিলেন। ছাত্রদলের বৃক্ষরোপণে পরিবেশবান্ধব ও ফলজ বনজ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।