ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শনিবার (১৮ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ওই নোটিশ দেয়া হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ওই কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য ১ সেস্টেম্বর ২০২৪ তারিখে চাঁদাবাজি,জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগে বিএনপির সাধারন সদস্য পদসহ সকল পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ২৪ অক্টোবর ওই বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাঁর প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়। এবার তিনি ও তাঁর ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে আবারও ফ্যাক্টরীর ঝুট ব্যবসা দখল,দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানান অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ উঠে। ফলে, ওইসব অভিযোগের ভিত্তিতে নোটিশে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না,৪৮ ঘন্টার মধ্যে তার যথাযথ কারণ দর্শিয়ে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।