পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হেলথ সায়েন্স অনুষদ চালু

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৭:৩২ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হেলথ সায়েন্স অনুষদ চালু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায়     " ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স" প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত এই অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগগুলো হলো ফিজিওথেরাপি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং এ্যান্ড হেলথ সায়েন্স। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান বলেন," এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে"। উল্লেখ্য,  পবিপ্রবিতে হেলথ সায়েন্স চালু হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।দেশের    দক্ষিণাঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হবে।গ্র্যাজুয়েটদের জন্য দেশ বিদেশের হাসপাতাল, ফিটনেস সেন্টার ও ক্রীড়া সংস্থায় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।এর ফলে দেশে দক্ষ ফিজিওথেরাপিস্ট,নার্স এবং স্পোর্টস বিশেষজ্ঞদের যে ঘাটতি রয়েছে তা পূরণ করা সম্ভব হবে  । একইসঙ্গে এই অনুষদ স্বাস্থ্য বিজ্ঞান ভিওিক উচ্চ শিক্ষা,গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে