চাঁদপুরে ২টি মিষ্টি দোকানকে বিভিন্ন অনিয়মে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৪:৩১ পিএম
চাঁদপুরে ২টি মিষ্টি দোকানকে বিভিন্ন অনিয়মে জরিমানা

চাঁদপুর সদর বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে দুটি মিষ্টির দোকানের বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। রোববার (১৯ জুলাই, ২০২৬ খ্রি.) তারিখ দুপুর ১.৩০ থেকে ০৩.৩০ টা পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ফরক্কাবাদ বাজারে অবস্থিত কুটুমবাড়ি সুইটস ও নূর বনফুল সুইটস নামক ২ টি মিষ্টির দোকানে  অস্বাস্থ্যকর ও বাসি মিষ্টি, মেয়াদউত্তীর্ন বিস্কুট, অনুমোদনহীন ফুড কালার ও ফ্লেবার , পোড়া তেল, মেয়াদউত্তীর্ন দই, জেলাপিতে ক্ষতিকারক হাইড্রোজ ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে