চাঁদপুরের মতলব মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির প্রথম মতবিনিময় সভা রোববার (১৯ জুলাই,২০২৬) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কাজী সহিদুল্লাহর সঞ্চালনায় সভাপতি শুভেচ্ছা বক্তব্যে বলেন সকলের সহযোগিতা থাকলে এ বিদ্যালয়ের লেখা পড়ার মান বৃদ্ধি করে বিদ্যালয়ের হারানোর ঐতিহ্য ফিরিয়ে এনে জেলার মধ্যে মডেল সৃষ্টি করতে পারব, বৃত্তিপ্রাপ্ত ১৭ জন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমাদের এ ধারা অব্যাহত রেখে আগামীতে আরো ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ কামরুল হাসান,সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রধান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আব্দুস শুক্কুর মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন সাগর, মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন মৃধা,বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নয়ন হাজরা, পশ্চিম পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রধান, জেলা পুস্তক সমিতির সভাপতি এসএম মোরশেদ সেলিম, সাবেক ছাত্রনেতা মোঃ মোস্তফা গাজী, মোঃ বশির পারভেজ, মোঃ ফারুক গাজী, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ সুলতান সরকার, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন বকাউল, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মিজি,২ নং আশিকাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মমিন খান , মোঃ মাহাবুব আলম মুন্না।
মতবিনিময় সভায় কমিটির অন্যরা তাদের বক্তব্যে বলেন বিদ্যালয় চলা কালিন সময় বিদ্যালয়ের আসেপাশে কিশোর গ্যাং ইভটিজিং ও বহিরাগতদের আনাগোনা লক্ষণীয় প্রয়োজনে প্রশাসনিক হস্তক্ষেপে তা রোধ করতে বিদ্যালয় কতৃপক্ষ কে অনুরোধ জানান, বক্তারা আর ও বলেন ম্যানেজিং কমিটিতে যেন কোন ভাবেই নেশাগ্রস্থ লোক না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।