আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৮:২৩ পিএম
আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথক কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

"রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সার্বিক সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, দুপ্রক সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক শরাফপুর মাধ্যমিক বিদ্যালয়, অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় 'ক' গ্রুপে ১ম আনিশা বুশরা মিম (মাড়িয়ালা হাই স্কুল), ২য় প্রার্থনা গাইন (বদরতলা স্কুল), ৩য় মাশকুর জাহান (কাদাকাটি আরার), "খ" গ্রুপে ১ম কোয়াল গাইন (কাদাকাটি আরার), ২য় মুক্তি সরকার (এইচকেআরএইচ) ও ৩য় স্থান অধিকারী নিশাত তাছমিম (আশাশুনি সরকারি হাই স্কুল) এবং বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ও রানার আপ গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় দলকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। শ্রেষ্ঠ বিতার্কিক (বক্তা) নির্বাচিত হয়েছেন গুনাকরকাটি স্কুলের দলনেতা জান্নাতুল মাওয়া। এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে