আশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২০ জুলাই, ২০২৬, ০৮:২৪ পিএম | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৮:২৪ পিএম
আশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আসামীকে সোমবার (২০ জুলাই) সকালে আদালতে সোপর্ধ করা হয়েছে। 

থানার টিএসআই আনজির হোসেন রবিবার রাতে উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত জলিল গাজীর ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায় ২৩/১৪০ নং মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে চালান করা হয়েছে

আপনার জেলার সংবাদ পড়তে