খুলনার দাকোপে হরিণের মাংসসহ ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় সোমবার বেলা ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ মেহেদী হাসান (৩০) কে আটক করা হয়। সে উপজেলার কালাবগী গ্রামের খায়রুল সানা ওরফে টুকু সানার পুত্র। সে চিহ্নিত মাংস ব্যবসায়ী বলে জানা যায়। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হন্তান্তর করা হয়েছে। স্থানীয় সুত্র জানায় আটককৃত মেহেদী কালাবগী ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি।