প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীকে নিয়ে স্থানীয় একটি মসজিদের ইমাম অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে সর্বত্র ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামের। বুধবার (২২ জুলাই) দুপুরে স্থানীয় একাধিক সূ্ত্ের জানা গেছে, ওই গ্রামের কাশেম ফকিরের ছেলে বেলাল ফকির দীর্ঘদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির কাছ থেকে সাত দিনের ছুটি নিয়েছেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কর্মস্থলে আর ফিরে আসেননি। পরে স্থানীয়রা খোঁজ করে জানতে পারেন, একইদিন পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি আক্তার (২২) তার পাঁচ বছর বয়সের কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের অভিযোগ, বেলাল ফকির ও সাম্মির মধ্যে দীর্ঘদিন থেকে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের সূত্রধরে তারা একসাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। মসজিদের একাধিক মুসল্লীরা জানিয়েছেন, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যায়। পরে তারা জানতে পারেন তিনি পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে গেছেন। অপরদিকে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।