বুধবার বিকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাং, ইন্দোনেশিয়া এর সাথে গড়ট ও "উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা" শীর্ষক সেমিনার ভাইস চ্যান্সেলর কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাং ইন্দোনেশিয়া এর ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি, এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন। অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট , প্রক্টর, অধ্যাপক , বিভিন্ন বিভাগের পরিচালক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য তার বক্তব্যে বলেন যে, এই এমওইউ এর মাধ্যমে দুইটি বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যায় সূচিত হলো। আশা করি ভবিষ্যতে এই দুই বিশ্ববিদ্যালয় এর শিক্ষক শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।
ইউনিভার্সিটি নেগেরি পাডাং এর ডিন ড. ইউকিফলি বলেন যে, ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্রছাত্রী বিনিময় প্রোগ্রামের মাধ্যমে গবেষণায় অগ্রণী ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে ইউনিভার্সিটি নেগেরি পাডাং এর গবেষক রনি জারলিস, শান্তি ডিয়ানাও উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানান।