দৌলতপুর সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ ও বিড়ি উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৬:৫৫ পিএম
দৌলতপুর সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ ও বিড়ি উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ধারাবাহিকতায় পৃথক দুইটি সফল অভিযান পরিচালনা করে ভারতীয় স্কাফ সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার করেছে।সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ জুলাই ২০২৬ বুধবার  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর চকবিলগাথুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য (চুয়ান্ন হাজার) টাকা।

এছাড়া, একই দিন প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩,৬২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ নিরানব্বই হাজার একশত) টাকা। উভয় অভিযানে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য (দুই লক্ষ তিপ্পান্ন হাজার একশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল প্রকার সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

আপনার জেলার সংবাদ পড়তে