আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ওঈজউঈঠ-ওওও) প্রকল্প এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ। ইএসডিও -আইসিআরডিসিভি-ওওও প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মোছাঃ আরিফা খানমের সঞ্চালনায় সভায় সদর ইউপির সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, টউগঈ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি লাইন ডির্পাটম্যান্ট এর ইউনিয়ন প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, নারী প্রতিনিধি বৃন্দ, সিপিপির সদস্যবৃন্দ, কৃষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। সভায় প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ বলেন, ইএসডিও'র বাস্তবায়নে যে কাজগুলো হয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং এই ধারাবাহিকতা বজায় রেখে আরও কিছু নতুন কাজ সম্প্রসারিত করার জন্য অনুরোধ করা হলো। শিক্ষক এস এম ইয়াহিয়া ইকবাল সকল সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সু-সমন্বয় করে আরও ব্যাপক উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতার সাথে কাজ করার জন্য অনুরোধ করেন এবং ইএসডিও এই কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন। সভায় উন্মোক্ত আলোচনায় এলাকার সমস্যা ও উন্নয়নের কাজগুলো তুলে ধরা হয় এবং যে সব সমস্যা বেশি তা সমাধানের জন্য সবার সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি দুর্যোগ প্রতিরোধে ইএসডিও -মুসলিম এইডের কাজের প্রশংসা করেন এবং পরবর্তীতে কাজ করার সুযোগ হলে তা সম্প্রসারিত করার জন্য অনুরোধ করেন। এছাড়া সভা শেষে ৮টি ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে দুযোর্গের আগাম সতর্ক সংকেত দেওয়ার জন্য (১টি করে হ্যান্ড মাইক, ১টি করে টর্চ লাইট ও ৩টি করে পতাকা) মোট ৮ সেট উপকরণ প্রদান করা হয়। সভায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন এবং ইএসডিও- আইসিআরডিসিভি- ওওও প্রকল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, কমিউনিটি ফ্যাসিলিটেটর আয়শা আকতার ও এসকে জাহিদুল ইসলাম প্রমুখ।