সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত ও কমিউনিটি

দেবহাটায় শিশুদের গাছের চারা বিতরন করলেন জেলা প্রশাসক

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০২:৩৬ পিএম
দেবহাটায় শিশুদের গাছের চারা বিতরন করলেন জেলা প্রশাসক

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ বলেছেন, শিশুদেরকে পুথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা দিতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষাটাই একজন শিক্ষার্থী আজীবন লালন করে বলে জেলা প্রশাসক জানান। তিনি বলেন, সরকার যে ২৫ কোটি বৃক্ষ রোপন করার সিদ্ধান্ত নিয়েছে সেটা বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। তিনি প্রতিটি শিক্ষার্থী ও প্রতিটি পরিবারকে বৃক্ষ রোপন করার আহবান জানান। জেলা প্রশাসক পরিবেশ সুরক্ষা ও আমাদের বেঁচে থাকার জন্য গাছের গুরুত্ব তুলে ধরেন। দেবহাটায় সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের মাঝে গাছের চারা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার ২৩ জুলাই সকাল ১০টায় হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেদ হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া রহমান। সুশীলন দেবহাটা এরিয়া ম্যানেজার মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভিন, সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে