আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিদনে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। সংস্থাটির একাধিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৪ জুলাই) তার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অবগত রয়েছেন। তবে এ বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ করতে যাচ্ছেন, এই সংবাদ প্রকাশের পর দুই দিন আগেই বিদেশ সফর শেষ করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। এছাড়া পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার।