চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল জব্দ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৪:৩৯ পিএম
চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল জব্দ

পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ২৭ পিচ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আফরার বিল ও বোয়াইলমারি বিলে অভিয়ান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,সমাজসেবা কর্মকর্তা সোহেল  রানাসহ চাটমোহর থানা পুলিশের সদস্য ও আনসার  সদস্য উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান,অভিযানকালে ২৭ পিচ চায়না দুয়ারী জাল,যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গতঃ চাটমোহর উপজেলার ডিকশি বিল,বগা বিল,বিল কুড়ালিয়াসহ বিভিন্ন বিল ও জলাশয়ে হাজার হাজার চায়না দুয়ারি জাল বিছিয়ে মাছ শিকার করা হচ্ছে। ফলে এ অঞ্চলে দেশি প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে।

আপনার জেলার সংবাদ পড়তে