পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ২৫ জুলাই, ২০২৬, ০৭:২৭ পিএম | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৭:২৭ পিএম
পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা

নওগাঁর পোরশায় সড়কে অপরাধ এবং মাদক প্রতিরোধে মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে। পোরশা থানার আয়েজিনে শনিবার বিকালে সরাইগাছি পুলিশ বক্্র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের  সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান থানা কতৃপক্ষের নিজ উদ্যেগে নির্মিত সরাইগাছি পুলিশ বক্্েরর উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি পোরশা উপজেলাকে মাদকমুক্ত ও রোড ডাকাতী প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে সকলকে কাজ করার আহবান জানান। সভায় ইউএনও রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অবস এন্ড ক্রাইম) জয়ব্রত পাল, সাপাহার সাকের্লের এএসপি শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল গণি সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে