জামালপুরের মেলান্দহে পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দ গ্রামে। অভিযুক্ত নয়ন বেপারি (১৬) প্রতিবেশি আনিছ বেপারির ছেলে।
জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটি বাড়ির আঙ্গিনায় অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত নয়ন শিশুটিকে পাজাকোলে তুলে নির্জনের একটি পাকা বাথরুমে নিয়ে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে। শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করলেও, অভিযুক্ত নয়নপালিয়ে যায়। এ ঘটনার পর থেকে নয়ন ও তার পরিবার গা ঢাকা দিয়েছে। এব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হয়েছে। বিষয়টি আইনী প্রক্রিয়াধীন আছে।