হাতি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতহয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম। ময়মনসিংহ বন বিভাগ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ২৫ জন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইমন, শাইন ও শেরপুর বার্ডস ক্লাব এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি, সেভ ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর জেলা সভাপতি মো. নাঈম ইসলাম, সমাজকর্মী ও সাংবাদিক শামিম আহম্মেদ, হাতির খবর ও সচেতনতা গ্রুপের কাঞ্চন মিস্টার মারাক, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আকরাম হোসেনসহ অন্যান্যরা।